বশেমুরবিপ্রবিতে অনশনে তিন শিক্ষার্থী অসুস্থ

০৭ মার্চ ২০২০, ০৬:৪০ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায়ের লক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভাগটির আরো প্রায় ১৫ জন শিক্ষার্থী তাদের অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ৩য় বর্ষের শিক্ষার্থী ইন্দ্রাণী ও নাঈমা এবং ২য় বর্ষের শিক্ষার্থী লিজান। তাদের মধ্যে লিজান বর্তমানে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাশেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, "গত ১৮ ফেব্রুয়ারী আমরা ইউজিসি কর্তৃক গঠিত কমিটিকে ১০ কর্মদিবসের একটি সময়সীমা দিয়েছিলাম কিন্তু কমিটি এখন পর্যন্ত আমাদের বিষয়ে সম্পূর্ণ নিরবতা পালন করছে। তাই আমরা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছি।" এই শিক্ষার্থী জানান, অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন।

এদিকে বিভাগটির প্রায় ৫০ জন শিক্ষার্থী ৮ মার্চ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফতাবউজ্জামান জানিয়েছেন, ইউজিসির কার্যালয় ঘেরাও ছাড়াও আগামীকাল দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধনও করবেন তারা।

বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার এবং ইউজিসি কর্তৃক গঠিত সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির সদস্য ড. নূরউদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘শীঘ্রই কমিটির সদস্যরা পরিদর্শনে আসতে পারেন।আমরা আশা করছি দ্রিত ই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা তাদের সমস্যার একটি সুষ্ঠু সমাধান পাবে’’

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউজিসির অনুমোদন ছাড়াই বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দেয় ইউজিসি। ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিভাগটির অনুমোদনের দাবিতে ৬ ফেব্রুয়ারী থেকে আন্দোলন শুরু করে বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারী ইউজিসির সদস্য ড. দিল আফরোজ বেগমকে প্রধান করে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ইউজিসি।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬