কিশোর গ্রুপের দ্বন্দ্বে ফের প্রাণ ঝরল রাজধানীতে

২১ ডিসেম্বর ২০১৯, ১০:৪২ AM

© সংগৃহীত

রাজধানীতে কিশোর গ্রুপের সংঘর্ষে আবারও একজনের মৃত্যু হয়েছে। মুগদা এলাকায় সশস্ত্র সংঘবদ্ধ দলের হামলায় নিহত হয়েছে মাহিম রহমান (১৭) নামে এক কিশোর। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী কিশোরদের দাবি, জ্যেষ্ঠতা নিয়ে মতবিরোধে সংঘর্ষে প্রাণ গেছে মাহিমের।ছেলের মৃত্যুতে আর্তনাদ করছেন তার মা রোজিনা রহমানের।

জানা গেছে, যাত্রাবাড়ীর বাসিন্দা মাহিম বন্ধু মনার সঙ্গে দেখা করতে শুক্রবার বিকেলে মান্ডা এলাকার বালুর মাঠে যান। সেখানে আড্ডায় মেতেছিলেন তিন বন্ধু। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ২০-৩০ জন রামদা, ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এসময় দেহে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে দু’জন পালিয়ে গেলেও আটকা পড়েন মাহিম। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় মুগদা হাসপাতালে নিয়ে গেলে মাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এ ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন মাহিমের বাবা। এছাড়া আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬