‘টাকা না দিলে মেরে ফেলতে বলেছে’, জাহাজের চিফ অফিসারের বার্তা

১৩ মার্চ ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি আবদুল্লাহ’

ছিনতাই হওয়া জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ © সংগৃহীত

‘এ বার্তাটা সবাইকে দিও। আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা, যদি টাকা না দেয়, আমাদের এক এক করে মেরে ফেলতে বলেছে। তাঁদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে।’ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান মঙ্গলবার (১২ মার্চ) স্ত্রীর ফোনে এ অডিও বার্তা পাঠিয়েছেন।

আতিক উল্লাহ খানের স্বজনরা বার্তাটি গণমাধ্যমকে দিয়েছেন। গত সোমবার জলদস্যুরা ‘এমভি আবদুল্লাহ’ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল।

চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করছে তাদের সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। এতে বাংলাদেশি ২৩ নাবিক রয়েছেন। ঘটনার পর উদ্বেগে দিন কাটছে স্বজনদের।

আরো পড়ুন: যমুনা ফিউচার পার্কসহ বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-শপিংমল

আতিকের ভগ্নিপতি ওমর ফারুক বলেন, তিনি জলদস্যুদের জাহাজে ওঠার সময় ফোন দিয়ে ভাবিকে এ কথা জানিয়েছিলেন। হয়তো পরিবার চিন্তা করবে বলে তিনি জলদস্যুদের কথা বলেননি। পরে জানাজানি হলে ফোনে দু-একবার পরিস্থিতি নিয়ে কথা হয়। অডিও বার্তাও পাঠিয়েছে।

এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর গ্রুপটির জাহাজ ‘এমভি জাহান মনি’ ছিনতাই করেছিল জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পেয়েছিল।

‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬