ঢাবি প্রযুক্তি ইউনিটে বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময় বাড়ল

২১ নভেম্বর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে বিশেষ মাইগ্রেশনের আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে ২৩ নভেম্বর (শনিবার) পর্যন্ত।

এর আগে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর অধ্যাপক ড. উপমা কবির স্বাক্ষরিত চূড়ান্ত মাইগ্রেশন ও খালি আসনে নতুন মনোনয়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে খালি আসনে চূড়ান্ত মাইগ্রেশন এবং নতুনভাবে প্রার্থীদের বিষয় মনোনয়ন দেওয়া হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী উক্ত চূড়ান্ত মাইগ্রেশন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই নিম্নেউল্লিখিত তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যে সকল প্রার্থী চূড়ান্ত মাইগ্রেশনের জন্য আবেদন করবে শুধুমাত্র ওই সব প্রার্থীদেরকে চূড়ান্ত মাইগ্রেশনের জন্য বিবেচনা করা হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা চূড়ান্ত মাইগ্রেশনের জন্য আবেদন করবে না, তাদেরকে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ও প্রতিষ্ঠান চূড়ান্ত মনোনয়ন হিসেবে গন্য করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইটে লগইন করে (https://collegeadmission.eis.du.ac.bd) চূড়ান্ত মাইগ্রেশন করতে ইচ্ছুক মেন্যুতে ক্লিক করে সকল নিয়ম কানুন অনুসরণ করে অত্যন্ত সতর্কতার সাথে অবশ্যই আবেদন করতে হবে।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: কারিগরি সমস্যার কারণে বাড়ল আবেদনের সময়

নির্ধারিত তারিখের পর মাইগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না।  যে সব প্রার্থীর চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান পরিবর্তন হবে, তাদেরকে অবশ্যই পরিবর্তিত বিভাগ ও প্রতিষ্ঠানে ভর্তির কার্যক্রম সম্পন্ন এবং অধ্যয়ন করতে হবে। ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এ কার্যক্রম শেষ করতে বলা হয়েছিল। ২১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে চূড়ান্ত মাইগ্রেশন ও নতুনভাবে বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছিল। তবে এ সময় ফের বাড়ানো হলো।

পরবর্তীতে আর কোনো তালিকা প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬