কোন বিশ্ববিদ্যালয়ে কবে কীভাবে ভর্তি পরীক্ষা—জেনে নিন

জুনে মূল ভর্তিযুদ্ধে নামছে শিক্ষার্থীরা
১২ এপ্রিল ২০২২, ০৮:০৪ AM
আগামী জুনে পুরোদমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে

আগামী জুনে পুরোদমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দুই বছর স্বাভাবিক ভর্তি প্রক্রিয়ায় যেতে পারেনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে চলতি বছর স্বাভাবিক নিয়মে ভর্তি কার্যক্রম চলবে। আগামী জুনে পুরোদমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তারিখ ও কীভাবে পরীক্ষা হবে, তা জানিয়ে দিয়েছে। 

গত শুক্রবার উপাচার্য পরিষদের বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। তবে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ বছর তিনটি গুচ্ছ ছাড়াও শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আলাদভাবে ভর্তি পরীক্ষা নেবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ৪ জুন শুরু হবে। এবার দুই ধাপে পরীক্ষা হবে। ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। পরে উত্তীর্ণ ছয় হাজার জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ১৮ জুন বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়েরভর্তি পরীক্ষা আগামী ৩ জুন শুরু হবে। এর আগে ২০ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন এবং ফি জমা দিতে পারবেন। এ কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। আর শেষ হবে ১৭ জুন। বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন হবে। এ ছাড়া ‘খ’ ইউনিট ৪ জুন, ‘ক’ ইউনিটের ১০ জুন, ‘ঘ’ ইউনিটের ১১ জুন এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আগামী ৩১ জুলাই জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে। এ কার্যক্রম শেষ হবে আগামী ১১ আগস্ট। এর আগে আগামী ১৮ মে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন শেষ হবে ১৬ জুন।

আরো পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার মান বণ্টন যেভাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ আগস্ট। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা জানানো হয়। ভর্তি পরীক্ষার তারিখ ১৬ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি): তিনটি ইউনিটে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তি-ইচ্ছুক অংশগ্রহণ করতে পারবেন। চারটি শিফটে প্রতি ইউনিটের পরীক্ষা হবে। আগামী ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত প্রাথমিক আবেদন গ্রহণ করতে পারবেন প্রার্থীরা। এতে নির্বাচিতদের ১৫ থেকে ২৮ জুনের মধ্যে করতে হবে চূড়ান্ত আবেদন।

প্রকৌশল গুচ্ছ: তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নীতিমালা শিগগিরই জানানো হবে।

কৃষি গুচ্ছ: আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে পারেনি আয়োজক কমিটি। সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে কৃষি গুচ্ছের তারিখ জানানোর কথা বলেছে কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষে এ গুচ্ছে যুক্ত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরো পড়ুন: নার্সিং কলেজের প্রবেশপত্র ডাউনলোড চলছে, পরীক্ষা ১৫ এপ্রিল

সাধারণ গুচ্ছ: ২১টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। তিনটি ইউনিটে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে, তা জানানো হয়নি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: আগামী ১২ আগস্ট বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয়টি।

পাকিস্তানের ইনিংসে ধস, লিড বাংলাদেশের
  • ১০ মে ২০২৬
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক
  • ১০ মে ২০২৬
রাতেই ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আ…
  • ১০ মে ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণায় ডিজিটাল সহযোগিতা বাড়াতে ঢাবি-বিডিরেন চ…
  • ১০ মে ২০২৬
হামে মৃত শিশুদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইক…
  • ১০ মে ২০২৬
শিক্ষকদের বদলির অগ্রগতি জানাল মাউশি
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9