রাবিতেও দ্বিতীয়বার ভর্তির দাবিতে আজ সমাবেশ

১২ জানুয়ারি ২০২২, ০৯:৩১ AM
ভর্তিচ্ছু

ভর্তিচ্ছু © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির দাবিতে সমাবেশ করবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করার কথা রয়েছে। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যেও সমাবেশ করবে ভর্তিচ্ছুরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ঢাকাসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তির সুযোগ চান তারা। এখন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে কঠোর কর্মসূচিও দেবেন তারা। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ করবে ভর্তিচ্ছুরা। সমাবেশে উপস্থিত হতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন। 

আন্দোলনকারী সংগ্রাম জানান, আমরা আশা করছি অনেক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত হবেন। অনেকে দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে এসেছেন। আবার অনেকে পথে আছেন। যানজটে আটকে আছেন। খুব দ্রুতই সমাবেশ শুরু করবো আমরা। 

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের মুখপাত্র সোহানুর জানান, তারাও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। নির্ধারিত সময়েই সমাবেশ শুরু করবেন। 

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে উপাচার্যদের স্মারকলিপি দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছিলেন। সর্বশেষ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। 

শিক্ষার্থীরা জানান, করোনার কারণে কলেজ বন্ধ ছিলো। ঠিকমতো ক্লাস-পরীক্ষা হয়নি। অটোপাস দেয়া হয়েছে তাদের। যার কারণে অন্য বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধিঘ পেয়েছে। সেতুলনায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বাড়ে নি। আবার সিলেকশন পদ্ধতি রাখায় অনেকে পরীক্ষার আগেই বাদ পড়ে গেছেন। সেজন্য শিক্ষার্থীরা পুনরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ চান। আজকের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শিক্ষার্থীরা।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬