ঢাবির অনলাইন পরীক্ষা নিয়ে তিন পর্বের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ

০৮ জুলাই ২০২১, ০১:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং এন্ড লার্নিং -এর উদ্যোগে গুগল ক্লাসরুম, জুম এবং স্ক্যানার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত কর্মকৌশলের সাথে শিক্ষক ও পরীক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে তিন পর্বের ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রথম পর্ব: গুগল ক্লাসরুম ব্যবহার করে পরীক্ষা নেয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। ভিডিও টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন।

দ্বিতীয় পর্ব: অনলাইনে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণের জন্য জুমের ফিচারসমূহ নিয়ে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান। ভিডিও টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন।

শেষ পর্ব: স্ক্যানার মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে সেটিকে রিনেম করা এবং ঐ অ্যাপ থেকে সরাসরি গুগল ক্লাসরুমের কোন অ্যাসাইনমেন্ট-এর বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করা সংক্রান্ত ভিডিও। এটি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক তৈরি করেছেন। ভিডিও টিউটোরিয়ালটি দেখতে এখানে ক্লিক করুন। 

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬