গণতন্ত্র প্রতিষ্ঠায় শওকত আলী অনবদ্য অবদান রেখেছেন: ঢাবি উপাচার্য

১৬ নভেম্বর ২০২০, ০১:৪৪ PM
শওকত আলী ও  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

শওকত আলী ও অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার ( ১৬ নভেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, শওকত আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রজ্ঞাবান, বিচক্ষণ ও জনপ্রিয় রাজনীতিবিদ। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বিজ্ঞ এই রাজনীতিবিদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর।

তিনি আরও বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেই মামলায় শওকত আলীও আসামি ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো। স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংসদে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনবদ্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শওকত আলী সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদী দলের অকুতোভয় সিপাহসালার: রাজনীতিবিদ রুহুল কবির …
  • ২০ আগস্ট ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি , পদ ১১৩,…
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর কার্যনির্বাহী সভায় ২…
  • ২০ আগস্ট ২০২৬