রাবিতে সেকেন্ডারি ট্যান্সফার স্টেশনের উদ্বোধন

০৮ নভেম্বর ২০২০, ০৪:৪৬ PM
সেকেন্ডারি ট্যান্সফার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান

সেকেন্ডারি ট্যান্সফার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজতর করার লক্ষ্যে একটি সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে।

রোববার ক্যাম্পাসের পশ্চিম আবাসিক এলাকার ফুড-ফুয়েল-ফাইবার গেট সংলগ্ন এলাকায় স্টেশনটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাসিকের অর্থায়নে প্রতিষ্ঠিত এসটিএসটি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি তত্বাবধান করবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

এছাড়া প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরিফুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬
রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬