ঢাবি শিক্ষার্থী সিফাতের উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

০৮ আগস্ট ২০২০, ০৭:০৩ PM

© টিডিসি ফটো

নিজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সালেহ উদ্দিন সিফাত। তিনি ঢাবির আইন বিভাগের ছাত্র।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রামের সীতাকুণ্ডুর বড়দারোগার হাট বাজারে এই ঘটনা ঘটে। সিফাত কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন সক্রিয় কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি বলেন, সীতাকুণ্ড থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সিফাতকে বড়দারোগার হাট বাজার থেকে তিনটি সিএনজিতে সন্ত্রাসীরা এসে তুলে নিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে সিফাতকে বেধড়ক মারধর করা হয়।

তিনি আরও বলেন, সিফাতকে মূলত চৌকাঠ দিয়ে মেরে পুরো শরীর থেঁতলিয়ে দেওয়া হয়েছে। সিফাতকে মারধরের পর তার ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। হামলার ঘটনায় সীতাকুণ্ডুর বাড়িয়া ঢালা ইউনিয়ন ছাত্রলীগ জড়িত বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিষয়ে এখনো অবহিত নই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের ওপর হামলার ঘটনা জেনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলব।

বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
  • ২৪ অক্টোবর ২০২৬
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের
  • ২৪ অক্টোবর ২০২৬
বেলা বাড়তেই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির যান চলাচল, বন্ধ দূরপা…
  • ২৪ অক্টোবর ২০২৬