ব্রিটিশ-আমেরিকার দেয়া কাঠামো থেকে বের হয়ে আসতে হবে

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে "শিক্ষার্থী ভাবনা" কর্তৃক "নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই'' শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে "শিক্ষার্থী ভাবনা" কর্তৃক "নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই'' শিরোনামে একটি সেমিনারে প্রথম বক্তা বাংলাদেশের সংবিধান এবং এর সংকট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের মূল সংকট হল আমরা এখনো ঔপনিবেশিক ব্রিটিশদের কাঠামো থেকে বের হতে পারিনি। আমাদেরকে ব্রিটিশ, আমেরিকার দেয়া কাঠামো থেকে বের হয়ে আসতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজুল ইসলাম লেকচার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, মো: কামরুল হাসান (প্রফেসর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ), ড. মুশতাক ইবনে আইয়ুব ( সহযোগী অধ্যাপক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ), জাবের সুহান (শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়)।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। দ্বিতীয় বক্তা তুলে ধরেন উন্নত বিশ্বের সংবিধানের বাস্তবতা এবং আমাদের সমস্যা সমাধানে কার্যকারিতা।  তিনি বলেন, 'উন্নত দেশের সংবিধানও বিভিন্ন সংকটের মধ্যে আছে, তারাও তাদের দেশের মানুষ জনকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সংবিধানগুলোকে ব্যবহার করেন।'

সর্বশেষ বক্তা তুলে ধরেন নেতৃত্বশীল জাতি গঠনে আমরা কেমন সংবিধান চাই। তিনি উল্লেখ করেন আমাদেরকে ব্রিটিশ আমেরিকা প্রভাব মুক্ত এবং একটি আদর্শের  উপর ভিত্তি করে সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা যদি ইসলামিক আদর্শের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করি সেটা আমাদেরকে কলোনিয়াল প্রভাব থেকে মুক্ত করবে এবং আমাদেরকে একটি নেতৃত্বশীল জাতিতে পরিণত করবে।

দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬