চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স প্রবর্তনের আহ্বান

২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
ইউজিসি

ইউজিসি © ফাইল ছবি

মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। রবিবার (২৮ জানুয়ারি) ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য এসব কথা বলেন।

অধ্যাপক আবু তাহের বলেন, দেশের বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ফলনির্ভর ও গুণগত শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোর্স প্রবর্তন, বিভাগ চালু, রিসার্চ সেন্টার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কমিশনের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. আবু তাদের বলেন, ‘স্মার্ট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন সৃষ্টির সূতিকাগার হচ্ছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ।’ স্মার্ট সিটিজেনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ জানিয়ে তিনি বলেন, ‘গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতা বাড়াতে এবং শিক্ষার গুণগত মান নিশ্চত করতে উচ্চশিক্ষায় বড় বিনিয়োগ প্রয়োজন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাংকিং, মানসম্পন্ন গবেষণা পরিচালনা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, সুশাসন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ড. ফেরদৌস জামান বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যসমূহ সুনির্দিষ্ট, বাস্তবসম্মত, সময়াবদ্ধ ও বাস্তবায়নযোগ্য হতে হবে। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে এপিএ চুক্তি শতভাগ বাস্তবায়ন করতে হবে।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬