ইউজিসি ও ইউনিসেফের কর্মশালা

উচ্চশিক্ষা পাঠ্যক্রমে শিশু অধিকার বিষয়টি অন্তর্ভুক্তি জরুরি

২৪ জুন ২০১৮, ০৬:২৬ PM

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন যোগাযোগ বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন এবং গবেষণা পরিচালনার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার উচ্চশিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) প্রধান নেহা কাপিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিসেফ-এর জ্যেষ্ঠ শিক্ষণ উপদেষ্টা ওয়াইথেরা গিকোনিও এবং ওহাইও বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ডেভিড এইচ মোল্ড।

প্রফেসর মান্নান শিশুদের অধিকারসমূহ উচ্চশিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য ইউনিসেফকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন, এ কর্মশালা শিশুদের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবং অংশগ্রহণমূলক গবেষণা কর্মকাণ্ডের নকশা প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নেহা কাপিল বলেন, উন্নয়ন যোগাযোগ, সামাজিক এবং আচরণ পরিবর্তন যোগাযোগে শিশু অধিকার বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণা পরিচালনা করা প্রয়োজন। তিনি বলেন, শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের লব্ধজ্ঞান ও অভিজ্ঞতা উন্নয়ন যোগাযোগ এবং মানুষের আচরণ পরিবর্তন যোগাযোগে কাজে লাগাতে হবে।

বাংলাদেশের ৩০ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউজিসি ও ইউনিসেফ এর কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

 

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • ১৩ মে ২০২৬
‘আবেগের জায়গা নেই’—নেইমার ইস্যুতে কঠোর আনচেলত্তি
  • ১৩ মে ২০২৬
এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি
  • ১৩ মে ২০২৬
জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এক বোর্ড চে…
  • ১৩ মে ২০২৬
‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়'
  • ১৩ মে ২০২৬
অর্ধ ডজন বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পাচ্ছে কাল?
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9