ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির মর্যাদা দিতে গঠিত কমিটির প্রথম সভা কাল

১৭ এপ্রিল ২০২৪, ০৭:৩১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
আইইবি

আইইবি © লোগো

ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা ২ বছর বা অধিক সময়ে কোনও প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা আছে, তাদেরকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেয়ার বিষয়ে গঠিত কমিটির প্রথম সভার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সদর দফতরস্থ নির্বাহী কমিটির সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপতিত্ব করবেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এমপি। সভায় আইইবি নির্বাহী কমিটির সকল সদস্য, প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ এবং বিশেষ আমন্ত্রণে অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির মর্যাদা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

এর আগে গত সোমবার (১৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কমিটি গঠন করে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারিগরি) আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন—কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত একজন উপযুক্ত কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)। কমিটির সদস্য সচিব থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি জরুরি ভিত্তিতে সভা করে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে যারা দুই বছর বা এর বেশি সময় কোনও প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা কর্মের অভিজ্ঞতা রয়েছে তাদের বিএসসি (পাস) সমমান মর্যাদা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রণয়ন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। 

এর আগে গত ২ মার্চ মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9