নুর-রাশেদদের শুক্রবারের কর্মসূচি স্থগিত

২৫ মার্চ ২০২১, ১০:৪৯ PM

© ফাইল ফটো

আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) আহ্বান করা বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ খান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘‘মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ‘নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকালের ঘোষিত প্রোগ্রামটি’ স্থগিত করা হলো।’’

এর আগে দুপুরে আটক নেতাকর্মীদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি। এদিন বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনটির আহত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।

সংঘর্ষের ঘটনার পর বিকেলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এসময় তারা বলেন, অন্যায়ভাবে তাদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের ৩৮ জন নেতাকর্মীকে। মোদির একজন সাম্প্রদায়িক নেতাকে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে অতিথি করার তীব্র নিন্দা জানান তারা।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬