এ ঘটনার বিচার না হলে দায় সরকারের

১০ ডিসেম্বর ২০২০, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

প্রাইভেটকারের দুই দফা ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার দিনগত রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার দাবি করেছেন ঢাবি আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের প্রাণনাশের চেষ্টা হয়েছেে। গতরাতে তিনি এই অভিযোগ করে থানায় মামলা করেছেন। তাকে চাপা দেওয়ার চেষ্টাকারী গাড়ীর নম্বর-প্লেট ও ছবি পোষ্ট করেছেন তার ফেসবুকে।
গাড়ীর নম্বরটি সহ এসব তথ্য গনমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় সরকারকে দায়ি করে আসিফ নজরুল লিখেছেন, নুরের উপর এ জঘন্য হামলার বিচার চাই। সুনির্দিস্টভাবে সব তথ্য দেয়ার পরও যদি বিচার না হয়, তা হলে এর সম্পূর্ণ দায় সরকারের।

এর আগে এ বিষয়ে রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা বরাবর লিখিত অভিযোগ করেন নুর। অভিযোগে তিনি জানান, রাত ১১ টার দেক তার বাসা বাড্ডায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুইবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় উক্ত প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডি.আই.টি রোড আবুল হোটেল এর সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।

অভিযোগে বলা হয়, বাসের সাথে ধাক্কা দেওয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তবে ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।

এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নরুল হক নুর বলেন, ঘটনা সংঘটনের সময় তিনি মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিল উজ্জামান ও মো. সোহরাব হোসেন পিছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। অতএব উপরোক্ত ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬
স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না: …
  • ২৮ জুন ২০২৬
পাওনা টাকা আদায়ে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
  • ২৮ জুন ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অবশ্যই ইতিবাচক, নৈতিক হতে হবে:…
  • ২৮ জুন ২০২৬
সাড়ে ৩ মাসে হামে ৭১২ প্রাণহানি
  • ২৮ জুন ২০২৬