কোটা সংস্কার আন্দোলনে গিয়ে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি পেল বেরোবি ছাত্রলীগ সভাপতি

০৭ জুলাই ২০২৪, ১২:২০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
আন্দোলনে বক্তব্যে দিচ্ছেন বেরোবি ছাত্রলীগ সভাপতি

আন্দোলনে বক্তব্যে দিচ্ছেন বেরোবি ছাত্রলীগ সভাপতি © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনে বক্তব্য দিতে গেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে নিয়ে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) দুপুর ১২টা থেকে রংপুরের মর্ডান মোড়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে বক্তব্য দিতে আসেন তিনি। পরে কথা বলা শুরু করলে শিক্ষার্থীরা তাকে নিয়ে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিতে মেতে ওঠেন।

এসময় পোমেল বড়ুয়া বলেন, আপনারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন এতে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।  এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চারপাশ থেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনিতে মেতে ওঠেন। পরে তিনি সেখান থেকে চলে যান।

দুপুর পৌনে ২টা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলে। এরপর দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টায় রংপুরের মর্ডান মোড়ে মহাসড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রংপুর-ঢাকা  মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দেড় ঘণ্টা অবরোধ শেষে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এই বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। কোনো মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ৮০ পেয়েও চাকরি পাবে না, আর কোটাধারীরা সহজেই চাকরি পাবে, এই বৈষম্য সংবিধান পরিপন্থি।

শিক্ষার্থীরা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে পর্যন্ত কোটা ঠিক ছিল। নাতি-নাতনি বিষয়টা অযৌক্তিক। এক শতাংশ প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিল করতে হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আন্দোলনকারীরা রাস্তায় বিক্ষোভ করেছিলেন কিছু সময়ের জন্য। পরে তারা আবার রাস্তা ছেড়ে চলে গেছেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬