চ্যাম্পিয়ন হতে পারলে বিএমডব্লিউ উপহার পাবে ক্রিকেটাররা

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
 হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন © সংগৃহীত

গত বছর ভারত বিশ্বকাপে সাকিব-মিরাজরা চ্যাম্পিয়ন হতে পারলে টাইগারদের প্রত্যেকে বিএমডব্লিউ গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিল মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। এবার নগদের দেখানো পথে হাঁটলো ভারতের রঞ্জি ট্রফির দল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্লেট গ্রুপ ফাইনালে মেঘালয়কে ৫ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফির আগামী মৌসুমে এলিট গ্রুপে উন্নীত হয়েছে হায়দ্রাবাদ। দল শীর্ষস্তরে ওঠায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন খু্বই খুশি। জয়ের পর দলের জন্য ১০ লাখ রুপি এবং সেরা পারফর্মারের জন্য ৫০ হাজার রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।

তবে ভারতের রাজ্য ক্রিকেট দলের এ সংস্থার সভাপতি জগন মোহন রাওয়ের মন্তব্য সবার নজর কেড়েছে। তিনি বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে হায়দ্রাবাদ রঞ্জি ট্রফি জিততে পারলে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিএমডব্লিউ এবং দলকে এক কোটি রুপি দেয়া হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে জগন মোহন লিখেছেন, প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি এবং দলকে নগদ এক কোটি রুপি দেয়া হবে, যদি আগামী তিন বছরের মধ্যে দল রঞ্জির এলিট ট্রফি জিততে পারে।

এর আগে আফ্রিকান নেশনস কাপে নাইজেরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইভরিকোস্ট। এতে দলটির প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ কোটি সিএফএ ফ্রাঁ বোনাস দেয় আইভরিকোস্টের সরকার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৯১ লাখ টাকার সমান।

শুধু নগদ অর্থই নয় সব খেলোয়াড়কে একই মূল্যের ভিলা বা বাড়ি উপহারও দেয়া হয়েছে। রানার্সআপ নাইজেরিয়ার খেলোয়াড়রাও দেশটির সরকারের পক্ষ থেকে জমি ও ফ্ল্যাট উপহার পেয়েছেন।

ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081