প্রথম ফুটবলার হিসেবে ৫ বিশ্বকাপে গোল করলেন রোনালদো

২৪ নভেম্বর ২০২২, ১১:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM

© সংগৃহীত

কাতার আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ঘানার বিপক্ষে গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৫ বিশ্বকাপে গোল করে নতুন রেকর্ড করলেন ৩৭ বছর বয়সী রোনালদো।

চারটি আসরে গোল করে এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো। এবার সবাইকে ছাড়িয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার উঠে গেলেন নতুন উচ্চতায়।

পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ডটা হাতছানি দিচ্ছিল তাকে। ঘানা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হওয়ায় তাই সবাই আশাবাদী ছিল রোনালদো সেই অধরা রেকর্ড নিজের করে নিবেন। ম্যাচের ৬৪ মিনিটে রোনালদোকে ডিবক্সে ফাউল করে রোনালদোকে পেনাল্টি উপহার দেন সালিসু।

এই গোলের মধ্য দিয়ে টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন সিআরসেভেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ সালের বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও গোল করলেন রোনালদো।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে আছে পর্তুগাল

 

ট্যাগ: ফুটবল
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9