ফেনী সিটি গার্লস হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
ফেনী সিটি গার্লস হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন, ফেনী সিটি গার্লস হাই স্কুলের পরিচালক কে বি এম জাহাঙ্গীর আলম ও কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করে মা বাবার মুখ উজ্জল করবে। এমনকি ভালভাবে পড়ালেখা করে দেশের উন্নয়নে তোমাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী গরীব সবাই যেন পড়ালেখার করতে পারে সেই ব্যবস্থা করে রেখেছেন। এত সুবিধা পাওয়া সত্ত্বেও তোমরা যদি পড়ালেখা করে নিজেদের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে এটা তোমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না।
এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সংবর্ধিত শিক্ষার্থীরা যেন অাগামীতে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে নিজেকে তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারে এই দোয়া এবং শুভ কামনা করেন তিনি।