কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৬ PM
পিএইচডি বৃত্তি দিচ্ছে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়

পিএইচডি বৃত্তি দিচ্ছে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ক্যান্সার জিনোমিক্সের উপর পিএইচডির সুযোগ দিচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যেকোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ সেপ্টেম্বর। আর মাত্র ৩ দিন বাকী।

জীববিজ্ঞানে পিএইচডি করতে চান এমন শিক্ষার্থীদের জন্যই এ স্কলারশিপ। এ স্কলারশিপের অধীনে শিক্ষার্থীদের বার্ষিক ৬০ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ডেনমার্কের একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। চমৎকার গবেষণা ও শিক্ষার জন্য সুপরিচিত এ বিশ্ববিদ্যালয়টি ২০২১ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে ৮৪তম স্থান দখল করেছে।

সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের ৪ লাখ ৪০ হাজার ৯৩৫ ক্রোন (ডেনমার্কের মুদ্রায়) পর্যন্ত বাৎসরিক বেতন দেয়া হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৬০ লক্ষ টাকা।

* এছাড়া বার্ষিক একটি সাপ্লিমেন্ট হিসেবে থাকবে ৭৫ হাজার ক্রোন পর্যন্ত পাওয়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* ডেনমার্ক এবং অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* সফল প্রার্থীদের বায়োকেমিস্ট্রি/বায়োইঞ্জিনিয়ারিং/বায়োমেডিসিন/বায়োলজিতে পিএইচডি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিএনএ এবং ক্রোমোজোম বায়োলজিতে পারদর্শিতা থাকতে হবে।

* প্রার্থীকে কার্যকর মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা প্রদর্শন করতে হবে।

* আবেদনকারী প্রার্থীদের পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞানে ভালো ফলাফলের সাথে অনুরূপ কারিগরি ক্ষেত্রে এমএসসি ডিগ্রি থাকতে হবে।

* শিক্ষার্থীদের ভালো ইংরেজি দক্ষতা থাকা আবশ্যক।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

* সিভি
* ডিপ্লোমা (মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী বা সমতুল্য)
* সম্পূর্ণ প্রকাশনার তালিকা
* কর্মজীবনে গবেষণায় ফলাফলের সংক্ষিপ্তসার।
* মূল মাস্টার্স অব সায়েন্স ডিপ্লোমা এবং মূল ভাষায় রেকর্ডের প্রতিলিপির সার্টিফাইড কপি। আর ইংরেজি বা ডেনিশ ছাড়া অন্য ভাষায় হলে একটি অনুমোদিত ইংরেজি অনুবাদ সহ সার্টিফিকেট।

* পিএইচডি ফেলোশিপ নিয়োগের পূর্বশর্ত হিসেবে মাস্টার্স ডিগ্রী অবশ্যই ডেনিশ মাস্টার্স ডিগ্রির সমতুল্য হতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

আগ্রহী প্রার্থীকে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ডিগ্রীর জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নথিভুক্ত হওয়ার পর আবেদনকারীদের এই বৃত্তির জন্য অনলাইন আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।  

রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
  • ০৫ মে ২০২৬
দাবি আদায়ে অনড়, ফের আমরণ অনশনে ববি শিক্ষার্থী
  • ০৫ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২ জুন
  • ০৫ মে ২০২৬
প্রথমবারের মতো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া-ইউক…
  • ০৫ মে ২০২৬
বাইউস্ট ইন্ট্রা এমইউএন-২০২৬ সম্পন্ন, কূটনৈতিক চর্চায় মুখর ক…
  • ০৫ মে ২০২৬
কুবিতে সিন্ডিকেট ও আপগ্রেডেশন বন্ধ রাখতে ফের হুমকির অভিযোগ …
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9