একই দিনে বিসিএস ও প্রাথমিকের পরীক্ষা: তিন জেলায় তারিখ পরিবর্তন

২৪ জুলাই ২০২২, ০২:১৮ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © সংগৃহীত

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষা কয়েকটি জেলায় একই দিনে পড়েছে। এতে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে টাঙ্গাইল, গাইবান্ধা ও নাটোর জেলায় প্রাথমিকের পরীক্ষা পেছানো হয়েছে।

আজ রোববার থেকে দেশের আট বিভাগীয় শহরে শুরু হয়েছে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা যা ৩১ জুলাই পর্যন্ত চলবে। এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ১২ জুন শুরু হয়েছে যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরও দেখুন: মানোন্নয়ন পরীক্ষা নিয়ে ঢাবির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা

একইসঙ্গে বিসিএস ও প্রাথমিকের পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ায় টাঙ্গাইল, গাইবান্ধা ও নাটোর জেলার প্রার্থীরা তাঁদের সমস্যার কথা জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করলে প্রাথমিকের মৌখিক পরীক্ষা কারও আগে নেওয়া, আবার কারও পরীক্ষা বিসিএস পরীক্ষার পর নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েকজন পরীক্ষার্থী আবেদন করেছিলেন, ২৪ জুলাই তাঁদের বিসিএস লিখিত পরীক্ষার দিন প্রাথমিকের মৌখিক পরীক্ষা পড়েছে। পরে জেলা প্রশাসন তাঁদের পরীক্ষা আগে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁদের পরীক্ষা ২১ জুলাই আমরা নিয়েছি।’

 

ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬