সাত কলেজ

বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৭.৭০ শতাংশ

১১ নভেম্বর ২০২১, ০৫:৫৩ PM
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করছেন ৪১ হাজার ৬২৩ জন, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৭ হাজার ৭০৮ জন, পাস করেছেন ১৫ হাজার ৯৮৭ জন। সে হিসাবে পাসের হার ৫৭.৭০ শতাংশ।

এর আগে, গত ৬ নভেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু।

মোস্তাফিজুর রহমান বলেন, ফল প্রকাশে দ্রুততার চেয়ে আমরা নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি। আগের প্রতি বছরের তুলনায় এবারে খুব দ্রুতই ফল প্রকাশিত হচ্ছে। আজকে ব্যবসা ইউনিটেরও ফল প্রকাশিত হয়েছে। পাসের হারও তুলনামূলকভাবে ভালোই দেখা যাচ্ছে।

ঢাবি অধিভুক্ত এই সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। কলেজভিত্তিক আসন সংখ্যা- ঢাকা কলেজে ১০৯০টি, ইডেন মহিলা কলেজে সংখ্যা ১২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি, সরকারি বাঙলা কলেজে ৭১৫টি।

সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬