ঢাবির ‘ক’ ইউনিটে দ্বিতীয় চট্টগ্রাম কলেজের আসিফ

০৩ নভেম্বর ২০২১, ১২:৩৮ PM
দ্বিতীয় হওয়া শিক্ষার্থী আসিফ

দ্বিতীয় হওয়া শিক্ষার্থী আসিফ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ‘ক’ ইউনিটে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসিফ করিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

দ্বিতীয় হওয়া শিক্ষার্থী আসিফ চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়ালেখা শেষ করেন৷ ‘ক’  ইউনিটে তার ভর্তি পরীক্ষার স্কোর ৯২.৭৫ এবং তার মোট স্কোর হয়েছে ১১২.৭৫। সে চট্টগ্রাম থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।

ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬
পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়
  • ২৩ জুন ২০২৬
৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬