এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এইএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

এইএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। মোট পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। অংশগ্রহণকারী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন। অন্যদিকে ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন। 

মোট পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।

প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। সব বোর্ডের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

 

অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে যুবক নিহত, ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ২য় …
  • ০৮ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬