পাসের হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড, তলানিতে দিনাজপুর

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
পাসের হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ

পাসের হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ © ফাইল ছবি

২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশিত ফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে মাদ্রাসা বোর্ড। চলতি বছরে বোর্ডটিতে পাসের হার ছিলো ৯২.৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯১ শতাংশ। আর পাসের হারে সবচেয়ে তলানিতে রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৮ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ ও যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫

ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, সিলেটে ৪ হাজার ৮৭১ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন ও ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন।

আমরা নুরকে নেতা বানাইছিলাম, কিন্তু তিনি ‘আম্মা’ ডাকছিলেন হা…
  • ১৩ জুন ২০২৬
ইন্টার্নদের দাবি মেনে নিল ডেল্টা মেডিকেল, কর্মবিরতি প্রত্যা…
  • ১৩ জুন ২০২৬
রাতে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নামছে ছাত্রদল
  • ১৩ জুন ২০২৬
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • ১৩ জুন ২০২৬
২৪ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
  • ১৩ জুন ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের ভাইভা কবে, ফের জানালেন শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
×