বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজের শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২১, ০১:৩৮ PM
ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ

ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ © ফাইল ছবি

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ। রোববার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার, উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারি অধ্যাপক ও হল তত্ত্বাবধায়কগণ।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে ঢাকা কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই শিক্ষার্থী ও কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে হবে। তাঁর লিখিত বই পাঠ করার মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।

এছাড়াও শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কথা একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এসডিজি বাস্তবায়নে বাংলাদশ এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে।

এর আগে শোক দিবসের সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ ও সূর্যোদয়ের সাথে সাথে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস-২০২১ উদযাপনে দুপুর ১ঃ৩০ মিনিটে ঢাকা কলেজের জামে মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950