করোনা আক্রান্ত হয়ে ইবি কর্মকর্তার মৃত্যু

২৯ জুন ২০২১, ০৩:৫০ PM
 জামিনুর রহমান দুদু

জামিনুর রহমান দুদু © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা জামিনুর রহমান দুদু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সহকারী রেজিস্ট্রারের দায়িত্বে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা নামাজ তার নিজ বাড়িতে বাদ আসর ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুরে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানা গেছে, জামিনুর রহমান দুদু প্রায় এক সপ্তাহ ধরে ঠাণ্ডা জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। করোনা উপসর্গ দেখে গতকাল সোমবার তিনি টেস্ট করেছিলেন। পরে তার মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর আজ মঙ্গলবার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এছাড়া আজ সকালে করোনাজনিত কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। পরে আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এদিকে কর্মকর্তা জামিনুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. গৌতম কুমার দাস পৃথক শোক-বার্তায় শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950