ঢাকা কলেজের আরও এক শিক্ষার্থীর করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১০

২৮ জুন ২০২০, ০৫:৪২ PM

© ফাইল ফটো

ঢাকা কলেজের আরও এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হওয়া শিক্ষার্থী কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত। এ নিয়ে কলেজটিতে মোট ১০ শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়। আজ রবিবার (২৮ জুন) দুপুরে আক্রান্ত শিক্ষার্থী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে সামান্য গলা ব্যাথা দেখা দিলে পরিবার থেকে আলাদা কক্ষে থাকা শুরু করি। এর দু’দিন পর সন্দেহ হলে নমুনা পরীক্ষার মাধ্যমে নিজের করোনা পজিটিভের বিষয়ে নিশ্চিত হয়েছি। এখন বাসাবো এলাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে আমি সুস্থ আছি।

জানা গেছে, করোনায় আক্রান্ত ঢাকা কলেজের মোট ১০ শিক্ষার্থীর মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহাবুব, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শুভ্র এবং মাস্টার্সের শিক্ষার্থী পারভেজ ও কেফায়েত শাকিল এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন।

এছাড়া আক্রান্ত বাকী ৪ শিক্ষার্থীর মধ্যে বর্তমানে ৩ জন নিজ বাসায় আইসোলেশনে ও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬