২৬ আগস্ট ২০১৮, ২৩:৪০

ফেনী সরকা‌রি ক‌লে‌জের নতুন অধ্যক্ষ বিমল কা‌ন্তি পাল

অধ্যাপক বিমল কা‌ন্তি পাল  © সংগৃহীত

ফেনী সরকারি কলেজে অধ্যক্ষ পদে নতুন নিয়োগ পেলেন অধ্যাপক বিমল কান্তি পাল।  রোববার শিক্ষা মন্ত্রনাল‌য় তাঁকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষা মন্ত্রনাল‌য়ের মাধ্য‌মিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকা‌রি ক‌লেজ-২ শাখার সি‌নিয়র সহকা‌রি স‌চিব ফা‌তেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প‌ত্রে উ‌ল্লেখ ক‌রা হয়, বি‌সিএস (সাধারণ শিক্ষা) ক্যাডা‌রের কর্মকর্তা এবং ফেনী সরকা‌রি ক‌লেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক বিমল কান্তি পালকে পুনরা‌দেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ক্র‌মে ফেনী সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ প‌দে পদায়ন করা হ‌লো।

জানা যায়, অধ্যাপক বিমল কা‌ন্তি পাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রা‌মের কৃতি সন্তান। তিনি ফেনী সরকা‌রি ক‌লেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপন