‘উচ্চশিক্ষায় মেডিকেল হিউম্যানিটিজ বিষয়ের অন্তর্ভুক্তি খুবই জরুরি’

উত্তরা ইউনিভার্সিটিতে ডা. আহমেদুল কবির
১৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধন অনুষ্ঠান

দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধন অনুষ্ঠান © টিডিসি ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, উচ্চশিক্ষা কারিকুলামে মেডিকেল হিউম্যানিটিজ ও হেলথ হিউম্যানিটিজ বিষয়টি অন্তর্ভুক্ত করা এখন খুবই জরুরি। একইসঙ্গে গুরুত্বপূর্ণও হয়ে দাঁড়িয়েছে।

“এই ক্ষেত্রে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উত্তরা ইউনিভা‍র্সিটির সাহসী ভূমিকা খুবই প্রশংসার দাবি রাখে। কেননা এই ইউনিভা‍র্সিটিই প্রথম বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতে এমন একটি গুরুত্বপূর্ণ ল্যাব স্থাপনের মধ্য দিয়ে পাইওনিয়ার হিসেবে বিবেচিত হলো।”

আজ সোমবার বিকেলে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. আহমেদুল কবির আরও বলেন, প্রেসক্রিপশনে রোগীকে এন্টিবায়োটিক না দিয়ে কতটা সুস্থ রাখা যায় এ ব্যাপারেই এই হেলথ হিউম্যানিটিজ ল্যাব আমাদেরকে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এএমজেড হাসাপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সায়েম বলেন, কলাকে বাদ দিয়ে বিজ্ঞান কখনোই খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে না। স্বাস্থ্যের সাথে সাহিত্যের যোগাযোগ খুবই গুরুত্বপূ‍র্ণ একটি বিষয়। তাই আমি মনে করি উত্তরা ইউনিভা‍র্সিটর বাংলা বিভাগে হেলথ হিউম্যানিটিজ ল্যাব স্থাপনের মধ্য দিয়ে এ বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে হেলথ হিউম্যানিটিজ এবং হেলথ হিউম্যানিটিজ ল্যাব সম্প‍‍র্কে বিস্তারিত আলোচনা করেন উত্তরা ইউনিভা‍র্সিটির বাংলা বিভাগের শিক্ষক ও মেডিকেল হিউম্যানিটিজ এবং ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ্ বিনতে বশির।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য রাখেন উত্তরা ইউনিভা‍র্সিটির উপাচা‍র্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। আরও বক্তব্য রাখেন ইউনিভা‍র্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি সামজীর আহমেদ।

ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় সফলতার প্রথম শর্ত—লাইফস্টাইল পরিবর্তন করা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০০ কুমিরের অভয়াশ্রম, সেখানেই হবে অলিম্পিক গেমসের ইভেন্ট
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬