প্রাথমিকের সব শিক্ষককে টিকা নিতে নির্দেশনা জারি

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার প্রকোপ কমে আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। এই সময় শিক্ষকদের করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে শিক্ষকদের টিকা প্রদানে নামের নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহ পর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে। সকল শিক্ষক-কর্মকর্তারা নির্ধারিত টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাগ্রহণ করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কতজন টিকাগ্রহণ করছেন তার বিস্তারিত তথ্য নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ডিপিইতে পাঠাবে। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে টিকা প্রদান কার্যক্রমে তথ্য ডিপিইতে সংরক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
সোনার দাম বাজুস ১ লাখ ৯৬ হাজার বললেও গ্রাহক কেনেন ২ লাখ ৩০ …
  • ২৬ নভেম্বর ২০২৬