টুইটারে বউ খুঁজছেন শিক্ষামন্ত্রী!

১২ জুলাই ২০২২, ০৩:৫৪ PM
টেমজন ইমনা অ্যালং

টেমজন ইমনা অ্যালং © সংগৃহিত

কয়েক দিন আগেই নিজের ‘ছোট চোখ’ নিয়ে মজার মন্তব্য করে শিরোনামে এসেছিলেন নাগাল্যান্ডের উচ্চশিক্ষা মন্ত্রী টেমজন ইমনা অ্যালং। ফের তাঁর করা একটি টুইটে উত্তাল হলেন দেশবাসী।

কিছু দিন আগে তাঁর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে টেমজেনকে বলতে শোনা গিয়েছিল যে তিনি তাঁর ছোট চোখ নিয়ে যথেষ্ট খুশি। মঞ্চে ঘুমিয়ে পড়লেও দূর থেকে কেউ বুঝতে পারেন না। মুহূর্তের মধ্যে সেই ভিডিও প্রায় কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেন। শিক্ষামন্ত্রী নিজে গুগলে সেই ভিডিও খুঁজতে গেলে চক্ষু চড়কগাছ হয় তাঁর। তিনি দেখেন, বহু মানুষ তাঁর স্ত্রীর পরিচয় জানতে চেয়ে গুগল করেছেন। সেই মুহূর্তে সার্চ ইঞ্জিনের একটি স্ক্রিনশট তুলে তিনি টুইট করেন। উপরে লেখেন, তিনি নিজেও ‘বউ’-এর খোঁজ করছেন!

টুইট করার কয়েক মুহূর্ত পরেই উচ্চশিক্ষা মন্ত্রীর টুইটের জবাব দেন, একটি পাত্রপাত্রীর ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল। টুইটারে নিজেদের সংস্থাকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আমাদেরই কিছু একটা করতে হবে’।

অনুপম মিত্তলের জবাবে নাগামন্ত্রী লেখেন ‘সালমন খানের বিয়ের পর তিনি সাত পাকে বাঁধা পড়বেন’। এর প্রত্যুত্তরে বিবাহ সংক্রান্ত সংস্থার কর্তা লেখেন, ‘সালমনের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। অনেক দেরি হয়ে যেতে পারে’।

১১ জুলাই, সোমবার ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের পরিসংখ্যান বলছে, জনসংখ্যার হারে চিনকে ছুঁতে চলেছে ভারত। ওই দিন টুইটারে নিজের একটি ছবি দিয়ে টেমজেন লিখেছেন, ‘জনসংখ্যা বৃদ্ধির সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে সচেতন হওয়া উচিত। আমার মতে ‘একা’ থাকাই এই সমস্যা কমানোর একমাত্র পথ’।

বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9