তৃতীয়বারের মতো বাংলার মাটিতে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতা

০৩ মে ২০২১, ০৮:৩৪ PM
মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দোপাধ্যায় © ফাইল ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় টানা তৃতীয় বারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন। আগামী ৫ মে শপথ নেবেন তিনি। তারপর ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা।

সোমাবার (৩ এপ্রিল) কলকাতায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন দলের অন্যতম জেষ্ঠ্য নেতা পার্থ চট্টোপাধ্যায়।

২০২১ সালের নির্বাচনে বিধানসভার ২৯৪ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩ টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭ টিতে।

তিনি আরও জানান, বরাবরের মতো এবারও পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হতে চলেছেন বিমান বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী কারা হবেন, তা ঠিক করেবেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী।

ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী পক্ষ বিজেপি যদিও গত কয়েক মাস ধরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া হয়ে চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের।

তবে বিজেপির বেশিরভাগ প্রার্থী নির্বাচনে জয়ী হলেও জয় পাননি তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রাম আসনে নিজের এক সময়ের ‘লেফটেন্যান্ট’ এবং বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৬২২ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

তবে তার মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা নেই। কারণ, ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী, বিধানসভার সদস্য না হয়েও কেউ যদি মুখ্যমন্ত্রী পদে বসেন, সেক্ষেত্রে তাকে নিতে হবে রাজ্যপালের অনুমতি। হেরে যাওয়ার পরও দল সংখ্যাগরিষ্ঠতা পেলে এবং দলের বিধায়করা কাউকে নেতা নির্বাচিত করলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।

তবে ভোটে না জিতেও কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ।

পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে এবার প্রার্থীর মৃত্যু হওয়ার দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ফলে এর মধ্যে একটি আসনে ছয় মাসের মধ্যে জিতে এলেই মমতার মুখ্যমন্ত্রী পদে থাকার বাধা কাটবে।

সোমাবারের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সভানেত্রী। দলের প্রার্থীদের জয়ী করার জন্য রাজ্যবাসীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মমতা বন্দোপাধ্যায়।

ট্যাগ: ভারত
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950