করোনাকালে ‘ক্ষোভ ও চক্রান্ত’ ত্যাগ করতে বললেন বাইডেন

০৭ নভেম্বর ২০২০, ১২:২২ PM
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন জো বাইডেন

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন জো বাইডেন © বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক ওঠার প্রেক্ষাপটে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন আমেরিকানদের ‘ক্ষোভ ও চক্রান্ত’ ত্যাগ করার আহবান জানিয়েছেন। তিনি রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেছেন, ‘নির্বাচনে আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু শত্রু নই।’

করোনা মহামারি, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার কারণে মানুষের মধ্যে চলমান দ্বন্দ্বের উপস্থিতির কথা উল্লেখ করে বাইডেন বলেছেন, ‘এরকম কঠিন লড়াইয়ের নির্বাচনের পর উত্তেজনা তীব্র থাকে। কিন্তু আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই।’

এসময় মার্কিনীদের ক্ষোভ ত্যাগ করে একতাবদ্ধ থাকার আহবান জানিয়ে বাইডেন আশা প্রকাশ করে বলেন, তার দল ৩০০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন। ঐতিহাসিকভাবে রিপাবলিকান অঞ্চল অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশকেরও বেশি সময় পর ডেমোক্রেটরা জিতবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়ছে জো বাইডেনের। এ পরিস্থিতিতে ডেলাওয়ারে দেয়া এক বক্তব্যে জো বাইডেন জয়ের আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা সাত কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী পাননি।’

বিবিসি জানিয়েছে, চূড়ান্তভাবে বিজয়ের ঘোষণা না দিলেও তার দল ‘পুরো জাতির সমর্থনে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা’ অর্জন করতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।  ফক্স নিউজের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর মাত্র ছয়টি ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। অপরদিকে সিনেটে এ পর্যন্ত দু‘দলের অবস্থান সমান, ৪৮টি করে আসনে জয়ী হয়েছে। আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দল ২১২ আসন পেয়ে এগিয়ে আছে। রিপাবলিকানদের দখলে গেছে ১৯৪টি আসন।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬