‘বিশ্বের শ্রেষ্ঠ বাবা’ সাকিব

২১ জুন ২০২০, ০৩:৫৮ PM

© ফাইল ফটো

আজ বিশ্ব বাবা দিবস। আর এই দিবসে বিশ্বের শ্রেষ্ঠ বাবার উপাধি পেয়েছেন নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েক মাস হলো ক্রিকেটের বাইরে থাকা সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাকে বিশ্বসেরার স্বীকৃতি দিয়েছেন।

আজ রবিবাার (২১ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন শিশির। সেখানে তিনি লিখেছেন ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সব সময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’

উল্লেখ্য, বর্তমানে সাকিব পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুই কন্যা নিয়ে খুব একটা খারাপ কাটছে না সাকিব-শিশির দম্পত্তির।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬