করোনার শক্তিশালী টিকা আবিষ্কার ব্রিটেনে

১৪ মার্চ ২০২০, ০২:০৬ PM

© সংগৃহীত

ভয়াবহ করোনা ভাইরাস চিহ্নিত হওয়ার পর থেকেই এর প্রতিষেধক বা টিকা আবিষ্কারের জন্য জোর তৎপরতা শুরু করেছেন বিজ্ঞানীরা। অবশেষে ইঁদুরের ওপর ওই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল কোভিড-১৯ এর একটি ভ্যাকসিন (টিকা) তৈরি করেছেন।

এ বিষয়ে ব্রিটিশ বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন, করোনাভাইরোসের ভ্যাকসিনটি জুনের মধ্যে মানবদেহে পরীক্ষার (ট্রায়াল) জন্য প্রস্তুত হতে পারে। এরইমধ্যে ভ্যাকসিনটি আরো উন্নত করার কাজ চলছে বলে গবেষকরা জানিয়েছেন।

তারা আরও জানিয়েছে, মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষাগুলি সফল হওয়া উচিত। তারা আশাবাদী, একবছরের মধ্যেই রোগীদের জন্য এই ভ্যাকসিন পাওয়া যাবে।

এদিকে, ভ্যাকসিন নিয়ে কাজ করা প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ জানিয়েছে, তারা সাংহাই ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এবং ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির সঙ্গে একযোগে কাজ করছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রানীদের দেহে কোভিড -১৯ প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন তৈরি করছেন তারা। এটা ভবিষ্যতের প্রাদুর্ভাব এবং এই রোগের পুনরায় উত্থান বন্ধ করবে।

এ ব্যাপারে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ সিনিয়র গবেষক ডক্টর পল ম্যাকে বলেছেন, ইঁদুরের ওপর ইনজেকশন দেওয়ার এক মাস পর থেকে ফলাফল পেয়েছি আমি। এই ভ্যাকসিন সত্যই কার্যকর হয়েছে। এই দলটির প্রধান প্রধান ডঃ রবিন শটক। তার নেতৃত্বে দলটি বর্তমানে প্যারিসের বিজ্ঞানীদের সাথে কাজ করছেন। বানরের ওপর ভ্যাকসিনটির কার্যকারিতা নির্ধারণে তারা সেখানে কাজ করছেন।

ডক্টর ম্যাকে জানিয়েছেন, তারা মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করতে মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে আরও অর্থের জন্য আবেদন করেছেন।

তিনি বলেন, যদি আমরা মানুষের ওপর 'ক্লিনিক্যাল' পরীক্ষার জন্য তহবিল পাই, তবে আমরা ভ্যাকসিনটি জুনের মধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবো।

ম্যাকে জানান, যদি ব্রিটিশ বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরিতে সরকারের সমর্থন থাকে তবে তা দুর্দান্ত ফলাফল বয়ে আনবে।

টিভিজি নামের সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল জারভিস বলেছেন, কোভিড -১৯ এর প্রাদুর্ভাব দেখিয়েছে যে, বিশ্বব্যাপী প্রাণী থেকে মানুষের মধ্যে রোগের বিস্তারের ফলে সামাজিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ব্যয় অনেকটাই বেড়ে যেতে পারে।

তিনি আরো বলেছেন, স্বাভাবিকভাবেই মানুষের ভ্যাকসিন এবং চিকিত্সার উন্নয়নের জন্য তহবিল যোগানের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে প্রাদুর্ভাব বা পুনরায় বিস্তার রোধে এবং কোভিড -১৯ নির্মূল করার ক্ষেত্রে কোনো পদ্ধতির বিষয়ে অবগত নন বলে জানান তিনি।

সূত্র : দ্য স্টার অনলাইন (ইউকে), মেট্রো নিউজ (ইউকে)

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬