দিল্লিতে বড় পরাজয়ের পথে ক্ষমতাসীন বিজেপি

১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ AM
আম আদমি পার্টির নেতাকর্মীদের উল্লাস

আম আদমি পার্টির নেতাকর্মীদের উল্লাস © আনন্দবাজার

দিল্লিতে বড় জয়ের পথে রয়েছে বর্তমান মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। সকালে গণনা শুরু হতেই অনেকটা এগিয়ে ছিল আপ। বেলা যত গড়িয়েছে, বেড়েছে ব্য়বধান। এতে দলীয় কার্যালয়ে ভিড় করেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।

৭০ আসনের মধ্যে ৫১টিতে এগিয়ে আপ। ক্ষমতাসীন বিজেপি এগিয়ে রয়েছে ১৯টিতে। নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরীওয়াল। মঙ্গলপুরী কেন্দ্রেও এগিয়ে আপ প্রার্থী রাখি বিড়লা। রাজেন্দ্রনগর কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী রাঘব চাড্ডা।

তবে হরিনগর কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী টি এস বাগ্গা। এছাড়া ওখলায় পিছিয়ে রয়েছেন আপ প্রার্থী আমানাতুল্লা খান। সেখানকার পটপড়গঞ্জ কেন্দ্রে এগিয়ে আপ প্রার্থী মণীশ সিসৌদিয়া। অপরদিকে রোহিনী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বিজেন্দ্র গুপ্ত। চাঁদনি চকে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা।

একদিকে দিল্লিবাসীর জন্য কেজরীবাহিনীর কাজের তালিকা, অন্য দিকে বিজেপির জাতীয়তাবাদী প্রচার, তার মধ্যেই সিএএ-এনআরসি-এনপিআর আর শাহিন বাগের উত্থান— নানা ইস্যুর ঘনঘটায় এ বারের দিল্লি-ভোট হয়েছে।

ভোটের পর সব বুথ-ফেরত সমীক্ষার ফলাফলই বলেছে, এ বারও জিতে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এই ধরনের সমীক্ষা অবশ্য কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবে, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত।

গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এ অর্থাত্ গত লোকসভা ভোটে, চিত্রটা একদম উল্টে যায়। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জেতে বিজেপি।

২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আপ স্রোতে ভেসে গিয়েছিল বিজেপি। খবর: আনন্দবাজার।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence