বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ১২২ জন নিহত

২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬ AM

© সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিক লোকসহ অন্তত ১২২ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সীমান্ত এলাকায় আরবিন্দা শহরে একটি সামরিকঘাঁটিতে জঙ্গি হামলার পর সেনাবাহিনী পাল্টা জবাব দিলে হতাহতের ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন সেনা, ৮০ জন জঙ্গি ও ৩৫ বেসামরিক নাগরিক রয়েছে। নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১ জনই নারী।  ২০১৫ সালের শুরু থেকে মালি ও নাইজারের সীমান্তবর্তী দেশটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। খবর: টেলিগ্রাফ।

দেশটির সাহেল অঞ্চলে জঙ্গি সহিংসতা ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে শত শত লোক জঙ্গিদের হাতে নিহত হন। সেনাপ্রধানের এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের একটি দল একযোগে উত্তরাঞ্চলীয় আরবিন্দার শহরের একটি সামরিক ঘাঁটি এবং বেসামরিক জনপদে হামলা চালায়।

বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি রোচ মার্ক ক্রিশ্চান কাবোর বলেছেন, বুরকিনা ফাসোতে জঙ্গিদের প্রায় পাঁচ বছরের সহিংসতায় সবচেয়ে বড় হামলার ঘটনা এটি। এ ঘটনায় সমবেদনা জানাতে রাষ্ট্রপতি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে সহিংসতার জন্য দায়ী করা হয়েছে আল কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে জড়িত জঙ্গিদের।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এছাড়া প্রায় পাঁচ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। জঙ্গি হামলাগুলোর বেশিরভাগই উত্তর ও পূর্বাঞ্চলে ঘটছে।রাজধানী ওগাডুগুতেও তিনবার আঘাত করা হয়েছে।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬