সু চি’র বক্তব্য প্রত্যাখ্যান করল রোহিঙ্গারা

১২ ডিসেম্বর ২০১৯, ০৪:১৯ PM
আন্তর্জাতিক বিচার আদালতে অং সান সু চি

আন্তর্জাতিক বিচার আদালতে অং সান সু চি © সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে’তে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র দেয়া বক্তব্য প্রত্যখ্যান করেছে বাংলাদেশে রোহিঙ্গারা। তারা বলেছেন, আইসিজে’তে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে সুচি মিথ্যাচার করেছেন।

গতকাল বুধবার নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে অং সান সু চি দাবি করেন, বর্মি সেনারা যুদ্ধাপরাধ করে থাকলে তা নিষ্পত্তি করা হবে মিয়ানমারের দেশীয় তদন্ত ও বিচারব্যবস্থায়। বলেন, এটিকে আন্তর্জাতিকীকরণের সুযোগ নেই। পাশাপাশি আইসিজেতে গাম্বিয়ার দেওয়া বিভিন্ন তথ্য বিভ্রান্তিকর দাবি করে রাখাইনে সাম্প্রতিক ঘটনাগুলোকে সংঘাতের ফল হিসেবে অভিহিত করেন তিনি।

এ অবস্থায় সুচির এমন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়ছেন হতাশ বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রিত রোহিঙ্গারা। অং সান সু চিকে সরাসরি মিথ্যুক বলেও অভিহিত করছেন তারা। তবে নিষেধাজ্ঞা থাকায় কোনো শিবিরে বিক্ষোভ কিংবা প্রতিবাদ সমাবেশ করতে পারেননি রোহিঙ্গারা।

গণমাধ্যমকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ বা এআরএসপিএইচ’র একজন মুখপাত্র বলেছেন, সুচি আবারও মিথ্যাচার করলেন। বলেন, মিয়ানমারের দেশীয় তদন্ত ও বিচারব্যবস্থায় রোহিঙ্গা গণহত্যার নিষ্পত্তি সম্ভব নয়। এতে ন্যায়বিচার আশা করা যায় না উল্লেখ করে সুচি'র বক্তব্য প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গারা।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

গত মঙ্গলবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির উপস্থিতিতে আইসিজে’তে রোহিঙ্গা গণহত্যার সারাংশ তুলে ধরেন গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু। তিনি বলেন, একমাত্র এই আদালত শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। আদালত মিয়ানমারকে বলুক, এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ এবং নৃশংসতার অবসান ঘটাতে হবে। অফ্রিকার দেশ গাম্বিয়ার এমন অবস্থানকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close