পাকিস্তানে বিঘ্নিত ইন্টারনেট পরিষেবা, ব্যবহারকারীদের ক্ষোভ

১৫ আগস্ট ২০২৪, ০২:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
ইন্টারনেট

ইন্টারনেট © ফাইল ছবি

সারা পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও সংযোগ পাওয়া গেলেও গতি বেশ কম। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে কিছুই বলছে না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। এক প্রতিবেদনে জিও নিউজ এসব তথ্য জানিয়েছে। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। এর কারণ হিসেবে তখন  বলা হয় জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। বুধবারও ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এসব ওয়েবসাইটে ঢুকতে ভিপিএন ব্যবহার করতে হয়েছে তাদের। 

পাকিস্তানি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা কোনো কিছু আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেক সময় সেটা করাই যাচ্ছে না।

এদিকে, এমন ভোগান্তি পোহানো নেটিজেনদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিঘ্ন ঘটানোর মাধ্যমে সরকার শুধু যোগাযোগে ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং মৌলিক অধিকার লঙ্ঘন করছে। সেই সঙ্গে বিদেশে দেশের ভাবমূর্তি লঙ্ঘিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারকারীরা।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950