আমরা কেন খুশি?

১১ নভেম্বর ২০২০, ১২:১৪ PM
বাইডেন-ট্রাম্প

বাইডেন-ট্রাম্প

মানুষ কি বাইডেনের জয়ে খুশি? না, খুখিটা সেজন্য না। খুশিটা আসলে ট্রাম্পের পরাজয়ে। কমবেশী খারাপ দিক আমেরিকার অধিকাংশ প্রেসিডেন্টের ছিল। অনেক ক্ষেত্রে তা রাষ্ট্রব্যবস্থার কারণে, কখনো তা বিশ্ব ব্যবস্থায় তার প্রভাব ধরে রাখার তাগিদে। কারো পক্ষে সেখানে জাষ্টিন আর্ডেন হওয়া সহজ নয়, নেলসন ম্যান্ডেলা হওয়াও সম্ভব নয়।

কিন্তু তাই বলে তারা কেউ ট্রাম্পের মাপের বদ বা তার মতো প্রকাশ্য বদ হয়ে যাননি। নোংরা অহমিকা, ঢাহা মিথ্যে, বিষাক্ত ঘৃণা আর শোচনীয় বিভেদের প্রতিকৃতি হয়ে দাড়িয়েছিল ট্রাম্প। মানুষের ভেতর অবদমিত স্বার্থপরতা, সংকীর্ণতা আর পাশবিকতাকে উস্কে দিয়েছিল সে ক্ষমতার স্বার্থে।

পৃথিবীর বহু দেশে আছে এমন ট্রাম্প, আছে এরচেয়েও খারাপ ট্রাম্প। আছে নতুন নতুন ট্রাম্প-এর উত্থানের ভয়। আমেরিকার ট্রাম্পের পতনের মধ্যে রয়েছে সেসব ট্রাম্পের পতনের স্বপ্ন। রয়েছে ঘৃণা আর বিভেদের বিরুদ্ধে আমেরিকার মানুষের জয়ের প্রতি ভালোবাসা।

দেশে দেশে ঘৃণা আর বিভেদজীবীরা এ স্বপ্ন আর ভালোবাসাকে বুঝতে পারবেন না। বা বুঝতে চাইবেন না। আমরা পারবো। আমরা সাম্য, ঐক্য আর ভালোবাসার পক্ষে। আমরা ভদ্রতা আর নম্রতার পক্ষে। আমরা তাই ট্রাম্পদের পরাজয়ে আনন্দিত হই।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬