ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন পাউন্ডের মামলা রোহিঙ্গাদের

০৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ AM
মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা © সংগৃহীত

জাতিগত বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং ভুল তথ্য প্রচার রোধ না করার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন রোহিঙ্গারা। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে ১৫০ বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ মামলাটি করেন রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা। এ খবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অভিযোগকারীরা জানান, ফেসবুকে বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণামূলক প্রচারণা চালাচ্ছে মিয়ানমার। কিন্তু এ বিষয়ে বিশ্বের অন‌্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ‌্যমটিকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

যুক্তরাজ‌্যে রোহিঙ্গাদের হয়ে কাজ করেন এমন একটি আইন বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান ইতোমধ‌্যে ফেসবুককে চিঠি দিয়েছে। অন‌্যদিকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতেও অভিযোগ দায়ের করা হয়।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী ১০ হাজারেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে। বাংলাদেশে আশ্রয় লাখ লাখ রোহিঙ্গা। অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ফেসবুক স্বীকার করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণামূলক বক্তব্যের প্ররোচনা রোধে যথেষ্ট কাজ করেনি তারা।

উল্লেখ্য, মিয়ানমারে ফেসবুকের দুই কোটি গ্রাহক আছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close