প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের নির্দেশ হাইকোর্টের

২৫ অক্টোবর ২০২১, ০৫:১৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

২০১০ ও ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের নির্দেশ দিয়েছেন আদালত। বেতন বৈষম্য নিরসনে করা এক রিটের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। আগামী ৪৫ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট বিপুল বাগমার।

এ প্রসঙ্গে জানতে চাইলে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, ২০১০ ও ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মধ্যে যে বেতন বৈষম্য রয়েছে সেটি ৪৫ দিনের মধ্যে নিরসনের নির্দেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
close