ইদ উপলক্ষে রাজধানী ছেড়েছে প্রায় ৮৩ লাখ মানুষ

২২ জুলাই ২০২১, ০৯:১৩ AM
লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়

লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৬ দিনে রাজধানী ছেড়েছে ৮৩ লাখ সিম ব্যবহারকারী। গত ১৫ জুলাই থেকে ২০ জুলাই এই পরিমাণ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়ে।

বুধবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

১৫-২০ জুলাইয়ের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী লেখেন, আজ হাতে এসেছে ১৫-২০ জুলাইয়ের তথ্য। এই কদিনে রাজধানী ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম।

তিনি বলেন, মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব না। একজন মানুষ ১৫টি সিম ব্যবহার করতে পারে। আবার একটি সিম ব্যবহারকারীর সাথে একাধিক মানুষ বাড়ি ফিরতে পারে।

দেশের চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও টেলিটক বাংলাদেশ লিমিটেড সিমের উপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close