লকডাউন: কাঁটাবনের বন্ধ দোকানে ৪শ’ প্রাণীর মৃত্যু

১৬ জুলাই ২০২১, ১১:২২ AM
কাঁটাবন পোষা প্রাণীর মার্কেট

কাঁটাবন পোষা প্রাণীর মার্কেট © ফাইল ফটো

কভিড-১৯ এর বিস্তার রোধে জারি করা কঠোর লকডাউন চলাকালীন রাজধানীর কাঁটাবনে পোষা প্রাণীর মার্কেটে চার শতাধিক প্রাণী মারা গেছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক ও অধিকার কর্মীরা। 

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটাবনের দোকান মালিক মোহাম্মদ পলাশ বলেন, দোকানের দরজা খোলা রাখা দরকার যাতে প্রাণীগুলোর দমবন্ধ না হয়।

কাটাবন বাজারের স্টোর মালিক সমিতির মুখপাত্র রহমান শিকদার জানান, গত ১ জুলাই বাজার বন্ধ হওয়ার পর থেকে প্রায় ৪০০ পাখি এবং কয়েক ডজন কুকুর, বিড়াল, খরগোশ, ইঁদুর এবং গিনিপিগ মারা গেছে। আমাদের কমপক্ষে ২০% প্রাণী মারা গেছে।

এদিকে প্রাণী মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে সরকার বুধবার (১৪ জুলাই) থেকে পুলিশকে দোকানগুলোর দরজা সকালে দু’ঘণ্টা এবং দুপুরে দু’ঘন্টার জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।

গত বুধবার এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৫ জুলাই) পুলিশ কাঁটাবন এলাকায় টহল দিচ্ছিল। কয়েকজন কর্মকর্তা অল্প সময়ের জন্য বাইরের দরজা খোলার জন্য দোকানদারদের অনুমতি দেয়।

ট্যাগ: লকডাউন
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close