অক্সিজেন সরঞ্জাম সংকটে বগুড়ায় ৭ জনের মৃত্যু

০২ জুলাই ২০২১, ১১:৫৪ AM
মোহাম্মদ আলী হাসপাতাল

মোহাম্মদ আলী হাসপাতাল © ফাইল ফটো

বগুড়া সদরের মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সরঞ্জাম হাইফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২০ সালের মার্চের শেষ দিকে ২৫০ শয্যার এই হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে আইসিইউ বেড রয়েছে মাত্র ৮টি। এই আটটির মধ্যে মাত্র দুইটি বেডে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহের জন্য ব্যবহৃত হাইফ্লো ন্যাজাল ক্যানোলা যুক্ত আছে। ফলে যাদের অক্সিজেনের স্যাচুরেশন ৮৩ এর নিচে তাদের জীবন সংকটে পড়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক শফীক আমিন কাজল জানান, আমাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা চালু থাকলেও হাইফ্লো ন্যাজাল ক্যানোলার অভাব রয়েছে। আইসিইউর ৮ বেডের বিপরীতে মাত্র দুইটি নেডে এই সুবিধা আছে।

তিনি আরও বলেন, যাদের অক্সিজেন স্যাচুরেশন ৯০ বা তার উপরের তাদের ফেস মাস্ক দিয়ে অক্সিজেন সরবরাহ করে সুস্থ করে তোলা সম্ভব। যাদের স্যাচুরেশন ৯০ এর নিচে কিন্তু ৮৭ বার তার উপরে তাদের রিব্রিদার ব্যবহার করে সুস্থ করা যায়। তবে যাদের অক্সিজেন স্যাচুরেশন ৮৭ এর নিচে তাদের হাইফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমেই অক্সিজেন দিতে হবে।

প্রসঙ্গ, ফেস মাস্ক দিয়ে প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন দেয়া যায়, রিব্রিদার ব্যবহার করে প্রতি মিনিটে ১৫ লিটার আর হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়ে প্রতি মিনিটে ৬০ লিটার অক্সিজেন দেয়া যায়।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬