আগামী দুই দশকে দ্রুত পরিবর্তনের সম্মুখীন হবে বাংলাদেশ

০৩ অক্টোবর ২০২০, ১০:৩১ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন © ফাইল ফটো

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশকে ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আজ শনিবার সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র সচিব ও সচিবদের অংশগ্রহণে ‘পাবলিক পলিসি চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট ২৫ ইয়ারস: আর উই রেডি’ শীর্ষক ‘পলিসি ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘আগামী দুই দশক বাংলাদেশ খুব দ্রুত বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হবে। শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে। সব ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাই সেই সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে টিকে থাকতে হলে এখন থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্যগুলো অর্জনের জন্য উন্নত মানের নীতি প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সরকার তার নির্ধারিত লক্ষ্য কতটুকু অর্জন করতে পারবে তার অনেকটাই নির্ভর করে সরকারি কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতার উপর। শেখ হাসিনার সরকার দক্ষ মানবসম্পদ তৈরি করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে আমরা তার সুফলও পাচ্ছি।

‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আরও দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন এনডিসির সভাপতিত্বে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম, সাবেক সচিব ড. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক ড. মোহাম্মদ তারেক আলোচনায় অংশগ্রহণ করেন।

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence