অক্সিজেন একেবারে ফ্রি হওয়া উচিত: ডা. জাফরুল্লাহ

২৬ আগস্ট ২০২০, ০৮:২১ PM
জাফরুল্লাহ চৌধুরী

জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অক্সিজেন তো একেবারে ফ্রি হওয়া উচিত। অক্সিজেন তো বাতাসে থাকে। এটাকে বোতলজাত এবং পিওরিফাই করে ব্যবহার করা হয়। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্লাজমা সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আমি মার্চ মাসে বলেছি, করোনার যে রোগী আসছে, আমাদের ভেন্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। করোনা রোগী অক্সিজেনের জন্যই মূলত হাসপাতালে ভর্তি হয়।

অক্সিজেন সরবরাহের প্রতারণার চিত্র তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা দেখেছি, এক হাজার লিটার অক্সিজেনের জন্য খরচ পড়ে মাত্র ৭০ টাকা। অথচ আমি বিভিন্ন হাসপাতালে লাখ টাকার বিলও করতে দেখেছি।

তিনি বলেন, এজন্য আমি বলছি, সরকারের উচিত হবে, এটা তার নৈতিক দায়িত্ব ও কর্তব্য, আমরা সরকারের কাছে মানবিক দাবি করছি, অক্সিজেনের মূল্য নির্ধারণ না করে দিলে জনগণকে এই প্রতারণা থেকে বাঁচানো যাবে না।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬