ফের হচ্ছে রাজাকারের তালিকা, দায়িত্বে সংসদীয় কমিটি

০৯ আগস্ট ২০২০, ০৬:২১ PM

© ফাইল ফটো

মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার-আলবদরদের তালিকা তৈরি করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা তৈরির জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে।

আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয়।

সাব কমিটির অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু, এবি তাজুল ইসলাম, ওয়ারেসাত হোসেন বেলাল ও মোসলেম উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, গতবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে তৈরি করা রাজাকারের ‘বিতর্কিত’ তালিকা প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এই তালিকা বাতিল করে সরকার।

কমিটির সভাপতি শাজাহান খান বলেন, বিশ্বের অনেক দেশে যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারি চাকরি দেওয়া হয় না। ভিয়েতনামে তিন প্রজন্ম পর্যন্ত চাকরি দেওয়া বন্ধ। অথচ আমরা মন্ত্রীও বানিয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধাপরাধীদের সন্তানরা যাতে সরকারি চাকরি না পায় সে বিষয়ে কিছু একটা করা দরকার। সেজন্য রাজাকারদের তালিকাটা দরকার।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬